OpenAI

১০ এপ্রিল, ২০২৬

OpenAI অ্যাকাডেমি

এআইয়ের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবহার

ChatGPT নিরাপদে ও কার্যকরভাবে ব্যবহারের উত্তম চর্চাগুলো শিখুন.

এআই এক যুগান্তকারী নতুন প্রযুক্তি, যা জ্ঞানভিত্তিক কাজের ধরন বদলে দিচ্ছে. ChatGPT চালানোর পেছনে থাকা বৃহৎ ভাষা মডেলগুলোকে (এলএলএম) সবার জন্য উন্মুক্ত বিপুল পরিমাণ লেখা ও অন্যান্য তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে এগুলো ভাষার পরবর্তী অংশ অনুমান করতে এবং মানুষের মতো ভাষা তৈরি করতে পারে. ফলে এগুলো খসড়া লেখা, সারসংক্ষেপ তৈরি, নতুন ধারণা খোঁজা ও প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজে সহায়তা করতে পারে. এতে মানুষ আরও দক্ষতা ও সৃজনশীলতার সঙ্গে কাজ করতে পারেন.

এই প্রযুক্তির ক্রমাগত বিকাশের সঙ্গে সঙ্গে এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি. এই মডেলগুলো কখনো কখনো ভুল তথ্য দিতে পারে. আর এগুলোর দেওয়া ফলাফল সতর্কতা ছাড়া কাজে লাগালে অপব্যবহারও হতে পারে. আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) যেন সমগ্র মানবজাতির উপকারে আসে, তা নিশ্চিত করাই OpenAI-এর লক্ষ্য. এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে নিরাপদে ও ভেবেচিন্তে এআই ব্যবহার করতে হবে. ChatGPT নিরাপদে ও কার্যকরভাবে ব্যবহারের উত্তম চর্চাগুলো অনুসরণ করতে যেকোনো ব্যবহারকারীকে সাহায্য করার জন্য এই পাতার পরামর্শগুলো দেওয়া হয়েছে.

কর্মক্ষেত্রের নীতিমালা ও OpenAI-এর নীতিমালা মেনে চলুন. কর্মক্ষেত্রে ChatGPT ব্যবহার করলে আপনার প্রতিষ্ঠানের নিয়মই অগ্রাধিকার পাবে. তাই কাজের জন্য ChatGPT ব্যবহারের আগে প্রতিষ্ঠানের এআই-সংক্রান্ত নীতিমালা দেখে নিন. দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে আরও নির্দেশনার জন্য OpenAI-এর ব্যবহারের নীতিমালা⁠ও পড়তে পারেন.

গুরুত্বপূর্ণ কাজে মানুষের তদারকি রাখুন. ChatGPT ভুল তথ্য দিতে পারে⁠(একটি নতুন উইন্ডোতে খোলে) বা এর তথ্য পুরোনো হতে পারে. কারণ, এটি প্রশিক্ষণে ব্যবহৃত তথ্যের ধরন অনুসরণ করে উত্তর তৈরি করে, আর সেই তথ্যে সর্বশেষ পরিস্থিতির প্রতিফলন না-ও থাকতে পারে বা ভুল থাকতে পারে. গুরুত্বপূর্ণ তথ্য সব সময় বিশ্বস্ত উৎসের সঙ্গে মিলিয়ে নিন. ভুল পেলে নির্দ্বিধায় নিচের দিকে বুড়ো আঙুলের বোতাম দিয়ে তা চিহ্নিত করুন.

পক্ষপাত ও দৃষ্টিভঙ্গির দিকে নজর রাখুন. ⁠(একটি নতুন উইন্ডোতে খোলে)মডেলগুলো পক্ষপাতমুক্ত না-ও হতে পারে⁠(একটি নতুন উইন্ডোতে খোলে). তাই সব সময় ফলাফল সতর্কভাবে পর্যালোচনা করুন এবং প্রয়োজনে সিদ্ধান্তগুলোর যৌক্তিকতা যাচাই করুন. পক্ষপাত কমানো নিয়ে আমরা নিয়মিত গবেষণা করছি. এ ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আপনার মতামতকে আমরা স্বাগত জানাই.

আইন, চিকিৎসা বা অর্থসংক্রান্ত পরামর্শ বিশেষজ্ঞকে দিয়ে যাচাই করান. ChatGPT কোনো অনুমোদনপ্রাপ্ত পেশাজীবী নয়—এটি একটি কথোপকথনভিত্তিক এআই, যা তথ্যের ধরন অনুসরণ করে উত্তর দেয়. এটি যোগ্য পেশাজীবীর নির্দেশনার বিকল্প নয়. তাই ChatGPT‑এর পরামর্শ সব সময় আপনার পরিস্থিতির জন্য উপযুক্ত না-ও হতে পারে. স্বাস্থ্য, আইন বা অর্থসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপের আগে অবশ্যই যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন অথবা আপনার প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করুন.

ChatGPT ব্যবহারের বিষয়ে স্বচ্ছ থাকুন. আপনার নিয়োগকর্তা বা শিক্ষাপ্রতিষ্ঠান যদি কাজে এআই ব্যবহারের কথা জানাতে বলে, তাহলে কথোপকথনের লিংক⁠(একটি নতুন উইন্ডোতে খোলে) বা বিবরণ সংরক্ষণ করুন, যাতে অন্যরা বুঝতে পারেন ChatGPT কীভাবে কাজে সহায়তা করেছে.

অন্য কারও কণ্ঠস্বর বা তথ্য শেয়ার করার আগে তাঁর সম্মতি নিন. ⁠(একটি নতুন উইন্ডোতে খোলে)রেকর্ড মোড⁠(একটি নতুন উইন্ডোতে খোলে) (আপনার ওয়ার্কস্পেসের প্রশাসক চালু করে থাকলে) ও একই ধরনের সুবিধাগুলো ব্যক্তিগত তথ্য ধারণ করতে পারে. যেকোনো রেকর্ডিংয়ের আগে সব অংশগ্রহণকারীর সম্মতি নিশ্চিত করুন এবং এই সুবিধাগুলো ব্যবহারের সময় আপনার প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করুন.

মতামত দিন এবং নীতিমালা-সংক্রান্ত সমস্যা জানান. অনিরাপদ বা ভুল উত্তর চিহ্নিত করতে নিচের দিকে বুড়ো আঙুলের বোতাম বা অভিযোগ জানানোর প্রক্রিয়া ব্যবহার করুন. আপনার মতামত সবার নিরাপত্তা বাড়াতে সাহায্য করে⁠(একটি নতুন উইন্ডোতে খোলে).

হালনাগাদ উত্তরের জন্য অনুসন্ধান বা ডীপ রিসার্চ ব্যবহার করুন. সর্বশেষ তথ্য জরুরি হলে অনুসন্ধান⁠(একটি নতুন উইন্ডোতে খোলে) বা ডীপ রিসার্চ⁠(একটি নতুন উইন্ডোতে খোলে) চালু করুন, যাতে ChatGPT হালনাগাদ উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারে. উত্তরের ওপর নির্ভর করার আগে উল্লিখিত তথ্যসূত্র দেখুন, লিংকগুলো খুলুন এবং বিস্তারিত তথ্য যাচাই করুন.

OpenAI একাডেমির সাথে শেখা চালিয়ে যান

ব্যবহারিক AI দক্ষতা অর্জনে সহায়তার জন্য আরও নির্দেশিকা এবং রিসোর্সগুলো খুঁজে নিন.